হারানোর ভয়

মা আমার মা (মে ২০২১)

riktas
  • ৫
  • 0
  • ৪৩৪
অন্ধকারে থাকছি আমি, শত প্রহর গুনছি হাতে
বাঁচার আশায় হাহাকার, ঘুম নেই তো রাতে।
মেয়ে আমার বড় ডাক্তার, সবার প্রাণ বাঁচায়
নিজের চোখে দেখছে সে, করোনায় কত প্রাণ হারায়।
আজ সে তো নিজেই বন্দী, সেই আইসোলেশন নামক ঘরে
প্রতিনিয়ত খবর শুনছি, মৃত্যুর সংখা শুধুই বাড়ে।
শুনেছি মেয়ের ঢাকার বাসা আজ নাকি লকডাউন করেছে সরকার
একমাত্র মেয়ে আমার তার বাঁচাটা যে খুবই দরকার।
শুনেছি মেয়ের অবস্থা আজ খুবই খারাপ মরলে লাশ পাবে না এই মাতা দেখতে
সম্বলহীন এই নিষ্ঠুর দুনিয়ায় আমি কিভাবে পারব একা বাঁচতে।
ক্ষণে ক্ষণে সময় প্রতারণা করছে, এই মাতার বড়ই কষ্ট হয়
তাই আমার মনে আজ শুধুই মেয়ে হারানোর ভয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Koushik Kumar Guha সুন্দর লিখেছেন
Lata Rani Sarker খুব সুন্দর হয়েছে।
মোঃ নুরেআলম সিদ্দিকী খুব সুন্দর হয়েছে, আরও ভালো করার চেষ্টা থাকতে হবে। অনেক শুভ কামনা রইল।।
ফয়জুল মহী মনোরম বুনুনে অনন্য উপস্থাপন ,

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মায়ের সন্তানের প্রতি যে আকুন্ঠু ভালবাসা তা এই কবিতায় ফুঁটিয়ে তোলা হয়েছে। মা সন্তানের প্রাণের সম্পর্ক গভীরভাবে কবিতায় স্থান পেয়েছে যা “মা আমার মা“ সংখ্যার সাথে সম্পর্কিত।

০২ নভেম্বর - ২০২০ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী